'বিপদে মোরে রক্ষা কর' 'বিপদে' কোন কারক?

'বিপদে মোরে রক্ষা কর' 'বিপদে' কোন কারক? সঠিক উত্তর অপাদানে ৭ মী

'বিপদে মোরে রক্ষা কর' 'বিপদে' অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও। দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। রক্ষিত: বিপদ থেকে বাঁচাও। বিপদে মোরে রক্ষা কর।

Related Questions

বিপদে মোরে রক্ষা কর- 'বিপদে' কোন কারক ?
বিপদে মোরে রক্ষা কর। বিপদে কোন কারক?
'বিপদে মোরে রক্ষা করো'- 'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি ?
‘বিপদে মোরে রক্ষা করো’ এখানে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি? 
'বিপদে মোরে রক্ষা করো' চিহিত শব্দের কারক ও বিভক্তি কী ?
'বিপদে মোরে রক্ষা কর'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’- এটি কোন শ্রেণীর বাক্য?
'বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা' । এটি কোন শ্রেণির বাক্য?