আকাশ নীল দেখায় কেন ?
ক
নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
খ
নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
গ
নীল আলোর তরঙ্গের দৈর্ঘ্য বেশি বলে
ঘ
নীল আলোর প্রতিফলন বেশি বলে
সঠিক উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে ভাসমান ছােট ছােট ধূলিকণা রয়েছে। সূর্য থেকে আলাে পৃথিবীতে আসার সময় ঐ কণাগুলি দ্বারা বিচ্ছুরিত হয়ে যায়। এক্ষেত্রে নীল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য কম বলে তা বেশি বিচ্ছুরিত হয়। তাই দিনের আলােতে আকাশকে নীল দেখায়।