গ্লাসনস্ত নীতি কর সময়ে প্রণীত হয়?
ক
ক্রুশ্চেভ
খ
গর্ভাচেভ
গ
ইয়েলেৎসিন
ঘ
পদগোনি
সঠিক উত্তর: গর্ভাচেভ
রুশ শব্দ গ্লাসনস্ত মানে খোলানীতি। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এ নীতির প্রবর্তক। ১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্হা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্রের ব্যবস্হার বা পার্টি ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়। কিন্তু গর্ভাচেভ ১৯৮৭ সালে ঘোষণা করেন যে, সোভিয়েত ইউনিয়নের জনগন নির্ভয়ে খোলামেলাভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং পার্টি ও রাষ্ট্রীয় নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারবেন গর্ভাচেভ নিজেই তার এই নীতিকে গ্লাসনস্ত বলে অভিহিত করেন।