কপোতক্ষ নদ কোন জাতীয় কবিতা?

কপোতক্ষ নদ কোন জাতীয় কবিতা? সঠিক উত্তর সনেট

মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ সনেট জাতীয় রচনা। সনেট শব্দটি ইতালিয়ান ‘সনেটো’ বা মৃদুধ্বনি শব্দ থেকে সৃষ্ট। এটি একপ্রকার মন্ময় কবিতা। একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি - কণা যখন চৌদ্দ অক্ষর চর্তুদশ পঙ্ক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখন তাকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলা হয়। ইতালিয়ান কবি প্রেত্রার্ক সনেটের জনক হিসেবে খ্যাত। সনেটের প্রথম আট পঙ্ক্তিতে যে ভাবকল্পনার ইঙ্গিত করা হয়, তাকে অষ্টক বলে এবং পরবর্তী যে ছয় পঙ্ক্তি পূর্বোক্ত ভাবকল্পনার বিস্মৃতিসাধন বা ব্যাখ্যা করে, তাকে ষটক বলে।

Related Questions