বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে?
বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯১
উপানুষ্ঠানিক শিক্ষাকে লক্ষ্য করে ১৯৯১ সালে ‘সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম’ প্রকল্প চালু করা হয় এবং উপানুষ্ঠানিক শিক্ষার একটি মৌলিক কাঠামো গড়ে তোলা হয়। ১৯৯২ সালে প্রাথমিক ও গণশিক্ষাসংক্রান্ত কর্মকান্ড সম্প্রসারণ ও সুসংহতকরণের জন্য ‘প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ’ প্রতিষ্ঠা করা হয়। একই বছর ১৯৯০ সালের ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা’ আইন অনুযায়ী ৬৮টি থানায় বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা প্রচলনের কাজ শুরু হয়। ১৯৯৩ সাল থেকে দেশের সকল থানা ও ইউনিয়নে এ আইন বাস্তবায়নের ব্যবস্থা করা হয়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025