অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম সেক্রেটারি জেনারেল __
ক
একজন গ্রিক
খ
একজন পাকিস্তানি
গ
একজন বাংলাদেশী
ঘ
একজন জার্মান
সঠিক উত্তর: একজন বাংলাদেশী
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম সেক্রেটারি জেনারেল আইরিন খান ( ২০০১ - ২০১০ ) একজন বাংলাদেশী। বর্তমান সেক্রেটারি জেনারেল কুমি নাইডু (২০১৮ - বর্তমান) ।