জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ -১৯৪৩ সালের বিষয়ের সবগুলো ছবি কোন কালিতে আঁকা?
ক
কালো ও সবুজ
খ
কালো ও হলুদ
গ
শুধু কালো
ঘ
হলুদ ও সবুজ
সঠিক উত্তর: শুধু কালো
১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষপীড়িত মানুষের সকরুণ চিত্র এঁকে বিশ্ববাসীর বিবেককে নাড়িয়ে দেওয়া এক বিদ্রোহী শিল্পী জয়নুল আবেদিন। সে সময় তিনি মূলত দুটি চরিত্রকে উপজীব্য করে সৃষ্টি করেছেন কালজয়ী চিত্রকর্ম ‘দুর্ভিক্ষ - চিত্রমালা’। বিষয়বস্তু ছিল মা ও শিশু। জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ - ১৯৪৩ সালের বিষয়ের সবগুলো ছবি শুধু কালো কালিতে আঁকা।