“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে?
ক
গিরীশচন্দ্র ঘোষ
খ
দীনেশচন্দ্র সেন
গ
মাযহারুল ইসলাম
ঘ
ড. আশরাফ সিদ্দিকী
সঠিক উত্তর: দীনেশচন্দ্র সেন
বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ - নদী, প্লাবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা ‘মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত। গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে আর সম্পাদনা করেন (১৯২০ সালে) ড. দীনেশচন্দ্র সেন।