পুকুরের প্রতি শতকে কত গ্রাম রোটেনন ব্যবহার করতে হয়?
ক
১০-২০ গ্রাম
খ
৩০-৩৫ গ্রাম
গ
২০-২৫ গ্রাম
ঘ
১৫-২৫ গ্রাম
সঠিক উত্তর: ৩০-৩৫ গ্রাম
পুকুর পোনা মাছ মজুদ করার পূর্বে একজন মৎস্য চাষির নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরটি মাছ চাষ উপযোগী করে প্রস্তুত করে নেয়া। প্রথমে পুকুরকে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য ৩০ - ৩৫ গ্রাম রোটেনন পাউডার পানিতে গুলিয়ে সমভাবে পুকুরে ছিটিয়ে দিয়ে সব ধরনের মাছ অপসারণ করা যায়। এরপর পুকুরের তলায় শতাংশ প্রতি ১ কেজি হারে চুন ছিটিয়ে দিয়ে ৪ - ৫ দিন রোদে শুকানোর পর ২/৩ ফুট পানি ভর্তি করা উচিত।