'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত কোন তথ্যটি সঠিক?

নাটক, দীনবন্ধু মিত্র
কাব্যগ্রন্থ, গিরিশ চন্দ্র ঘোষ
উপন্যাস , কালীপ্রসন্ন সিংহ
রুপকথার গল্পসম্ভার

সঠিক উত্তর: নাটক, দীনবন্ধু মিত্র

'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত তথ্যটি সঠিক - নাটক, দীনবন্ধু মিত্র। লীলাবতী একটি সামাজিক নাটক। এর কাহিনীজাল অত্যন্ত জটিল। কলকাতার সম্পন্ন গৃহস্থ হরিবিলাস চট্টোপাধ্যায় ও তার সন্তানদের দ্বন্দ্ব জটিল জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই কাহিনী। ললিত ও লীলাবতীর প্রণয় কথাই নাটকের মূল উপজীব্য। তবে সাধারণ নাগরিক জীবনের এমন রোম্যান্টিক উপস্থাপনায় নাটকের বাস্তবতা আদৌ রক্ষিত হয়নি। যদিও এই নাটকে বিষয়বস্তুর রহস্যঘনতা আছে, সংঘাত ও আকস্মিকতা আছে, এমনকি শেষের দিকে যথেষ্ট গতিও সঞ্চারিত হয়েছে। কিন্তু আদিরসভিত্তিক কাহিনী ও রসসৃষ্টির ব্যর্থতাই শেষ পর্যন্ত কাহিনীকে স্বার্থকতাদান থেকে বঞ্চিত করেছে।
Bissoy MCQ

Related Questions

অভিকর্ষজ ত্বরণ ‘g' সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
তড়িচ্চালক শক্তি ও বিভব পার্থক্য সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
আধান সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
আদর্শ ও বাস্তব গ্যাস সংক্রান্ত নিচের কোন তথ্যটি ভুল?

Next steps