শিক্ষা কি?
ক
আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
খ
আচরণের অস্থায়ী পরিবর্তন
গ
আচরণের অস্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
ঘ
আচরণের অপ্রত্যাশিত পরিবর্তন
সঠিক উত্তর: আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।