কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক
যোগ্যতা
খ
আকাঙ্ক্ষা
গ
আসক্তি
ঘ
আসত্তি
সঠিক উত্তর: আসক্তি
একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা: ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর পর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।