'জীবনতরী = জীবিন রূপ তরী' কোন সমাসের উদাহরণ ?
ক
রূপক কর্মধারয়
সঠিক উত্তর: রূপক কর্মধারয়
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন : মন রূপ মাঝি = মনমাঝি, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, শােক রূপ অনল = শােকানল, মােহ রূপ নিদ্রা = মােহনিদ্রা ।