'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়'- বাক্যটির নেতিবাচক রূপ-
ক
তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
খ
তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
গ
তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
ঘ
তবু না বলা কথাটি সবার মানতে হয়
সঠিক উত্তর: তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
যে বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব, নিষেধ বা না - সূচক অর্থ বোঝায় তাকে নেতিবাচক বা নাস্ত্যর্থক বাক্য বলে। যেমন: আমার বুকের ভেতরটা হু হু না করিয়া পারিল না।