'কুসুম্বা মসজিদ'টি কোথায় অবস্থিত ?
ক
কুমিল্লা
খ
নওগাঁ
গ
নাটোর
ঘ
ঢাকা
সঠিক উত্তর: নওগাঁ
'কুসুম্বা মসজিদ'টি অবস্থিত নওগাঁ। কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধুসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে।