প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? সঠিক উত্তর ইত প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ, বি, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যােগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলাে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ১. ইত - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত । ২. ইমন - প্রত্যয় : বিশেষ্য গঠনে নীল + ইমন = নীলিমা। মহৎ + ইমন = মহিমা ৩. ইল্ - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে পঙ্ক + ইল্ = পঙ্কিল, উর্মি + ইল্ = ঊর্মিল, ফেন + ইল্ = ফেনিল । ৪. ইষ্ঠ - প্রত্যয় ; অতিশায়নে গুরু + ইষ্ঠ = গরিষ্ঠ, লঘু + ইষ্ঠ = লঘিষ্ঠ। ৫. ইন্ (ঈ) - প্রত্যয় : সাধারণ বিশেষণ গঠনে জ্ঞান + ইন্ = জ্ঞানিন্ । সুখ + ইন্ = সুখিন্। গুণ + ই্ = গুণিন্ । মান + ইন্ = মানিন্।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025