স্বরসংগতির উদাহরণ কোনটি?
ক
হইবে > হবে
খ
রাত্রি > রাইত
গ
দেশী > দিশী
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর: দেশী > দিশী
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন - দেশি > দিশি। বিলাতি >বিলিতি। মুলা > মুলো।