জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
ক
আবদুর রশিদ তর্কবাগীশ
খ
মহিউদ্দিন আহমদ
গ
মাওলানা ভাসানী
ঘ
খান সাহেব ওসমান আলী
সঠিক উত্তর: মহিউদ্দিন আহমদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের " বায়ান্নর দিনগুলো" তার অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এ আত্মজীবনী লেখা আরম্ভ করেন। এ সময় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দীন আহমদ।