বাঁশি বাজে এ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ?
বাঁশি বাজে এ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ? সঠিক উত্তর কর্ম-কর্তৃবাচ্য
কর্মকর্তৃবাচ্যঃ যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমনঃ বাঁশি বাজে ঐ মধুর লগনে, চাঁদ দেখা যাচ্ছে, সুতি কাপড় অনেক দিন টেকে, কাজটা ভালো দেখায় না, আম পাকিয়াছে, আকাশে মেঘ করিয়াছে, তোমাকে রোগা দেখায়, ফুলটি ফুটিল।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025