ব্যাংক রেট নির্ধারণ করে-
ক
অর্থ মন্ত্রনালয়
খ
বাণিজ্য মন্ত্রানালয়
গ
বাংলাদেশ ব্যাংক
ঘ
ব্যাঙ্কারস এসোসিয়েশন
সঠিক উত্তর: বাংলাদেশ ব্যাংক
ব্যাংক হার অন্যনাম ডিসকাউন্ট হার, বলতে সেই সুদ হারকে বুঝায় যে হারে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ দেয়। ব্যাংক হার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। দেশে দেশে সময় পরিবর্তনের সাথে এই হারের নামের সাথে সাথে কৌশল বা পদ্ধতিগত পরিবর্তনও লক্ষ্য করা যায়। ব্যাংক হার মুদ্রানীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত।