OIC কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৬৭ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৪৭ সালে
D
১৯৮৩ সালে
Correct Answer: ১৯৬৯ সালে
ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এতে মসজিদের কাঠের তৈরি ছাদ,আট শ বছরের পুরনো কার্পেটসহ অন্যান্য স্মৃতিচিহ্ন ধ্বংস হয়ে যায়। উল্লেখ্য, মক্কা মুয়াজ্জেমায় অবস্থিত বায়তুল্লাহ মুসলমানের কিবলাহ নির্ধারণের আগে মসজিদুল আকসা ছিল মুসলমানদের সর্ব প্রথম কিবলাহ। অগ্নিসংযোগের সময় জেরুজালেমের প্রধান মুফতি ছিলেন আমিন আল হুসাইনি। তিনিই সর্বপ্রথম ঘটনাটি বিশ্ব মুসলিম উম্মাহর গোচরীভূত করেছিলেন।