সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
ক
কুতুবদিয়া
খ
সোনাদিয়া
গ
নারিকেল জিঞ্জিরা
ঘ
নিঝুম দ্বীপ
সঠিক উত্তর: নারিকেল জিঞ্জিরা
ব্যাখ্যা: বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। এটি বাংলাদেশে সর্ব দক্ষিণে একটি প্রশাসনিক এলাকা এবং বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। সোনাদিয়া ও কুতুবদিয়া দ্বীপ কক্সবাজার জেলায়। অন্যদিকে নোয়াখালী জেলার হাতিয়ায় অবস্থিত একটি দ্বীপ নিঝুম দ্বীপ ।