বাংলা ভাষায় সনেটের প্রবর্তক কে?
ক
রবীন্দ্রনাথ
খ
মধুসূদন
গ
নজরুল
ঘ
চন্ডীদাস
সঠিক উত্তর: মধুসূদন
বাংলা ভাষায় সনেটের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন উনবিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি ও নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। তিনি অমিত্রাক্ষর ছন্দের ও প্রবর্তক।