দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে?
ক
তেতাল্লিশ
খ
একচল্লিশ
গ
বিয়াল্লিশ
ঘ
চল্লিশ
সঠিক উত্তর: তেতাল্লিশ
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে (১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়।