অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বত্রতার কেন্দ্রের মধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে?

অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বত্রতার কেন্দ্রের মধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে? সঠিক উত্তর খর্বিত

মনে করি, M ও M' একটি গোলীয় অবতল দর্পণ। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে মেরু বলে। P দর্পণের মেরু।C দর্পণের কেন্দ্র বা বক্রতার কেন্দ্র এবং PFA দর্পণের প্রধান অক্ষ। OA দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু OA - এর জন্য প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। লক্ষ্যবস্তু OA - এর O বিন্দু থেকে একটি রশ্মি OM প্রধান ফোকাসের মধ্য দিয়ে MI প্রতিফলিত হয়। O হতে অপর একটি রশ্মি OCM' বক্রতার কেন্দ্র C বরাবর M' বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলন এর পরও একই পথে ফিরে আসে। প্রতিফলন এরপর রশ্মি দুটি প্রকৃতপক্ষে I বিন্দুতে মিলিত হয়। সুতরাং I বিন্দু হলো O বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। I থেকে প্রধান অক্ষের উপর IB লম্ব আঁকি। তাহলে, BI - ই হল লক্ষবস্তু OA - এর বাস্তব প্রতিবিম্ব। অতএব, অবতল দর্পণের অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে লক্ষ বস্তুর প্রকৃতি হল বাস্তব, উল্টো এবং লক্ষ বস্তুর চেয়ে ছোট।

Related Questions

লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
উত্তল লেন্সে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?
উত্তল লেন্সে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?
অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে?