হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি?

হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা

প্রায় অর্ধশতাব্দীর গল্পচর্চায় বিষয়, চরিত্র ও নির্মাণকুশলতায় হাসান আজিজুল হক অনেক উল্লেখযোগ্য গল্পের রচয়িতা। এসবের মধ্যে রয়েছে 'শকুন', 'তৃষ্ণা', 'উত্তরবসন্তে', 'বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর', 'পরবাসী', 'আমৃত্যু' 'আজীবন', 'জীবন ঘষে আগুন', 'খাঁচা', 'ভূষণের একদিন', 'ফেরা', 'মন তার শঙ্খিনী', 'মাটির তলার মাটি', 'শোণিত সেতু', 'ঘরগেরস্থি', 'সরল হিংসা', 'খনন', 'সমুখে শান্তির পারাবার', 'অচিন পাখি', 'মা - মেয়ের সংসার', 'বিধবাদের কথা' 'সারা দুপুর' ও 'কেউ আসেনি'। ১৯৬০ সালে বৃত্তায়ন নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে আগুনপাখি নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। উপন্যাসটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি লাভ করে। এ উপন্যাসের জন্য তিনি ২০০৮ সালে কলকাতা থেকে ‘আনন্দ সাহিত্য পুরস্কার’ লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস ‌‌'সাবিত্রী উপাখ্যান' ২০১৩ সালে প্রকাশিত হয়। 'শিউলি' নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন।

Related Questions

হাসান আজিজুল হক রচিত ‘আত্মজা ও একটি করবী গাছ’ কোন ধরনের রচনা?
হাসান আজিজুল হক রচিত 'আত্মজা ও একটি ক্রবী গাছ" কোন ধরনের রচনা ?
'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ?
'ছোট প্রাণ' ছোট ব্যথা , ছোট ছোট দুঃখ কথা' - ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ?
নিচের কোনটি হাসান আজিজুল হক-এর উপন্যাস?
কোনটি হাসান আজিজুল হকের গ্রন্থ?
কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক ?
হাসান আজিজুল হক একজন -