'ব্রহ্মদেশ' নামে পরিচিতি?
'ব্রহ্মদেশ' নামে পরিচিতি? সঠিক উত্তর মিয়ানমার
'ব্রহ্মদেশ' নামে পরিচিতি মিয়ানমার। মিয়ানমার বা মায়ানমার প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা; প্রাচীন নাম ব্রহ্মদেশ। দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র। মায়ানমারের রাজধানী নেপিডো। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।