' মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি ----
' মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি ---- সঠিক উত্তর সরল বাক্য
যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্মফুল জন্মে। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তিাকে যৌগিক বাক্য বলে। যেমন - লোকটি গরিব কিন্তু সৎ । 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি' __ এটি সরল বাক্যের নিয়মে গঠিত। সুতরাং সঠিক উত্তর (গ) ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025