নিচের কোনটি বাংলাদেশে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে?

নিচের কোনটি বাংলাদেশে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে? সঠিক উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে । কৃষি (Agriculture) ফসল ও অন্যান্য কৃষিজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি। কৃষিক্ষেত্রে অন্য উপশাখাগুলি হচ্ছে গবাদি পশু, মৎস্য, ও বন। বাংলাদেশের কৃষি কার্যক্রম মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যেহেতু কৃষিই বাংলাদেশের জনজীবনের প্রধান অবলম্বন সে কারণে কৃষি সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিম্নে উপস্থাপিত হলো। ইতিহাস প্রাচীনকাল থেকেই কৃষি বাঙালির জীবিকার উৎস। উপমহাদেশের অন্যান্য অংশের অবস্থাও প্রায় অভিন্ন। কিন্তু প্রায় গোটা বাংলা পর্যাপ্ত বৃষ্টিপাতসহ তিনটি প্রধান নদী পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা এবং তাদের অসংখ্য শাখাপ্রশাখা প্রসারিত পলিগঠিত সমভূমি হওয়ার দরুন প্রাচীনকাল থেকেই এখানে কৃষিকাজ অপেক্ষাকৃত সহজ ছিল এবং এখানে কৃষির ওপর জনসংখ্যার চাপ ছিল অত্যধিক। ব্রিটিশ শাসনামলের গোড়ার দিকে শিল্পকর্ম, বিশেষত সুতিবস্ত্র উৎপাদন হ্রাসের ফলে এ চাপ আরও বৃদ্ধি পায়। বস্ত্তত ১৯২১ সালের মধ্যে মোট জনগোষ্ঠীর প্রায় চার - পঞ্চমাংশ (৭৭.৩%) কৃষিনির্ভর হয়ে পড়ে, যা সমগ্র ভারতে ছিল ৬৯.৮%। ব্রিটিশ আমলে জনসাধারণ বিভিন্ন সামাজিক শ্রেণিভুক্ত ছিল একদিকে বিভিন্ন পর্যায়ের খাজনা আদায়কারী ভূমিমালিক (জমিদার) ও নানা ধরনের মধ্যস্বত্বভোগী, অন্যদিকে রায়ত, বর্গাদার ও ক্ষেতমজুর। তবে রায়তরাই চাষাবাদে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বাংলার দু অংশের মধ্যে বর্তমান বাংলাদেশ হিসেবে পরিচিত ভূখন্ডেই কৃষির ওপর জনসংখ্যার চাপ ছিল প্রকট ।
Bissoy MCQ

Related Questions

কোনটি কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎস?
অর্থনৈতিক কার্যাবলি সম্পাদনে যে প্রাতিষ্ঠানিক কাঠামো ভূমিকা রাখে সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে কী বলে?
কৃষি ঋণ প্রদানের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বড় উৎস কোনটি?
একজন উৎপাদন ব্যবস্থাপক কীভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অবদান রাখে?
নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক?
নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে? (Which of the following sources bear the lowest financing cost?)
নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়ন সর্বোচ্চ ? 
নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক?
বাংলাদেশে কৃষিঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটি?