প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়?
ক
প্রথম সোমবার
খ
প্রথম মঙ্গলবার
গ
প্রথম বুধবার
ঘ
প্রথম বৃহস্পতিবার
সঠিক উত্তর: প্রথম সোমবার
জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনােনীত ‘বিশ্ব বসতি দিবস’ ১৯৮৬ সালে সর্বপ্রথম পালিত হয়। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সােমবার দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে, রাষ্ট্রের শহরগুলােতে মৌলিক অধিকার সংশ্লিষ্ট পর্যাপ্ত আশ্রয় প্রতিফলিত করার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের বাসযােগ্য স্থান নিশ্চিত করতে সামষ্টিকভাবে দায়িত্ব পালন করা।