ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো -----
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো ----- সঠিক উত্তর চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে। বৈশিষ্ট্য ও বিভিন্ন জটিলতা অতিরিক্ত মেদ এ রোগের অন্যতম কারণ ; উপসর্গহীনতা বা অসচেতনতার কারণে চিকিৎসার অভাব ; কিডনি বা বৃক্কের অক্ষমতার অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; অন্ধত্ব বা দৃষ্টিবিচ্যূতির অন্যতম মূল কারণ ডায়াবেটিস ; বিনা দুর্ঘটনায় অঙ্গচ্ছেদের অন্যতম মূল কারণ ডায়াবেটিস।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025