তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত ?
ক
৩০ বছর
খ
২৫ বছর
গ
২৮ বছর
ঘ
৩২ বছর
সঠিক উত্তর: ৩০ বছর
৩ জনের গড় বয়স ২৪ বছর। ৩ জনের মোট বয়স হবে - (২৪*৩) = ৭২ বছর। সর্বনিম্ন ২১ বছর হলে, ২ জনের মোট বয়স হবে ২১*২ = ৪২ বছর। সুতরাং একজনের সর্বোচ্চ বয়স (৭২ - ৪২) = ৩০ বছর।