ভলগা নদী কোন দেশে অবস্থিত?

ভলগা নদী কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর রাশিয়া

ভলগা নদী রাশিয়ায় অবস্থিত। ভোলগা নদী ( Volga River ) দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।

Related Questions

‘ভলগা নদী — কোন সাগরে পতিত হয়েছে?
ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?
রাশিয়ার ইউরাল ও ভলগা তেলক্ষেত্রকে কী বলে?
বাংলাদেশের অন্যান্য নদী প্রণালি থেকে বিচ্ছিন্ন কোন নদী প্রণালি?