টাকায় ৪টি ও টাকায় ৬টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?
টাকায় ৪টি ও টাকায় ৬টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? সঠিক উত্তর ৪%
৪টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা∴ ১টি লেবুর ক্রয়মূল্য ১/৪ টাকাআবার,৬টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা∴ ১টি লেবুর ক্রয়মূল্য ১/৬ টাকা∴ দুই ধরনের ২টি লেবুর ক্রয়মূল্য= (১/৪+১/৬) টাকা বা, ৫/১২ টাকা ৫টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা∴ ১টি লেবুর বিক্রয়মূল্য ১/৫ টাকা∴ ২টি লেবুর বিক্রয়মূল্য (১/৫)× ২ টাকা বা, ২/৫ টাকাএখানে ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম । অর্থাৎ ক্ষতি হয়েছে।∴ ক্ষতি = (৫/১২-২/৫) টাকা বা, ১/৬০ টাকা ৫/১২ টাকায় ক্ষতি হয়= ১/৬০ টাকা∴ ১ টাকায় ক্ষতি হয়= (১/৬০ ÷ ৫/১২) টাকা∴ ১০০ টাকায় ক্ষতি হয়= (১/৬০ ÷ ৫/১২) × ১০০ টাকা = ৪ টাকা∴ শতকরা ক্ষতি হবে ৪ টাকা।উত্তর: ৪% ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025