এক কথায় বচনকে কি বলে?
ক
বর্ণের ধারণা
খ
শব্দের ধারণা
গ
সংখ্যার ধারণা
ঘ
বাক্যের ধারণা
সঠিক উত্তর: সংখ্যার ধারণা
"বচন" ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। বাংলা ভাষায় বচন ২ প্রকার। ১/ একবচন ২/ বহুবচন।