চেক প্রধানত কত প্রকার?
চেক প্রধানত কত প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার
চেক হল এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যার মাধ্যমে ব্যাংকের আমানতকারি লিখিত ও শর্তহীনভাবে ব্যাংকে চেকের বাহককে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে। একটি চেকের মেয়াদ থাকে ৬ মাস অর্থাৎ চেকে যে তারিখ থাকে তার থেকে ৬ মাসের মধ্যে ব্যাংকে চেক উপস্থাপন করা যায়। চেক প্রধানত তিন প্রকারঃ চেক প্রধানত তিন প্রকারঃ ১। বাহক চেক ২। হুকুম চেক ৩। দাগকাটা চেক নিম্নে কয়েকপ্রকার চেকের বর্ণনা করা হলঃ ১) বাহক চেকঃ যখন চেকে "অথবা বাহককে (or Bearer)" লেখা থাকে তাকে বাহক চেক বলে। বাহক চেক যে কোন ব্যাক্তি ব্যাংকে উপস্থাপন করলেই ব্যাংক তাকে টাকা দিতে বাধ্য থাকে তাই এ ধরণের চেকে ঝুঁকি বেশী। ২) হুকুম চেকঃ যখন চেক থেকে "অথবা বাহককে (or Bearer)" কেটে দেয়া হয় বা "অথবা হুকুম (or order) লেখা হয় তখন তাকে হুকুম চেক বলে। এ ধরণের চেকের অর্থ শুধু মাত্র চেকে যার নাম লেখা আছে তাকেই দেয়া হয় অথবা যার নাম আছে সে যদি কাউকে লিখিত নির্দেশ করে তাকে দেয়া হয়। ৩) দাগকাটা (crossed) চেকঃ যখন চেকের উপর দুটি সমান্তরার দাগ দেয়া হয় এবং "& CO." or "Account Payee" or "Not Negotiable" লেখা থাকে তখন তাকে দাগকাটা চেক বলে। দাগ কাটা চেক আবার দুই ধরণের হয় সাধারণ দাগকাটা চেক ও বিশেষভাবে দাগকাটা চেক। উপরে যে বর্ণনা দেয়া হয়েছে তা হল সাধারণ দাগকাটা চেক। যখন সমান্তরাল দুটি রেখার ভিতরে কোন ব্যাংকের নাম লেখা থাকে তখন তাকে বিশেষভাবে দাগকাটা চেক বলে। এছাড়াও অন্যান্য চেক ঃ ৪) দাগ ছাড়া (uncrossed) চেকঃ যখন চেকের উপর কোন দাগ থাকে না তাকে খোলা চেক বা দাগ ছাড়া (uncrossed) চেক বলে। একটি খোলা চেক, বাহক চেক বা হুকুম চেক হতে পারে। ৫) এন্টি ডেট চেকঃ চেক যখন ব্যাংকে উপস্থাপন করা হয় এবং তারিখ যদি তার পূর্বের হয় তখন তাকে এন্টি ডেট চেক বলে। একটি চেকের মেয়াদ সাধারনত ৬ মাস। ৬) পোস্ট ডেটেড চেকঃ যখন কোন চেকে ভবিষ্যতের তারিখ থাকে তখন তাকে পোস্ট ডেটেড চেক বলে। এ ধরণের চেকের বিপরীতে তারিখ না আসা পর্যন্ত ব্যাংক টাকা দেয় না। ৭) স্টেল চেকঃ যখন কোন চেক তাতে উল্লেখিত তারিখের ৬ মাস পরে ব্যাংকে টাকা দেয়ার জন্য উপস্থাপন করা হয় তখন তাকে স্টেল চেক বলে। এ ধরণের চেকের বিপরীতে ব্যাংক কখনো টাকা দেয় না।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025