AIDS কবে প্রথম ধরা পড়ে?

AIDS কবে প্রথম ধরা পড়ে? Correct Answer ১৯৮১

বিশ্ব এইডস দিবস আব্দুল্লাহ আল মোহন, সদস্য, বিএমএসএফ আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১ বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় - গেটিং টু জিরো অর্থাৎ ‘নতুন এইচআইভি সংক্রমণ ও এইডস রোগীদের সাথে বৈষম্যমূলক আচরণ এবং এইডস সম্পৃক্ত মৃত্যু - এই তিনটি বিষয়ই শূন্যে নামিয়ে আনা। ’ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়ে আসছে। ১৯৮৮ সালে গঠন করা হয় আন্তর্জাতিক এইডস সোসাইটি এবং সে বছরই ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে এই দিবস পালনের সূচনা। দিবসটি পালনের মধ্য দিয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এইডস - এর প্রতীক হিসেবে নির্ধারণ করা হয় লালফিতা বা রিবন। লালফিতার মাধ্যমে এইচআইভি/এইডস আক্রান্তদের প্রতি সহমর্মিতাসহ প্রতিরোধের অঙ্গিকার ব্যক্ত করা হয়। বর্তমান বিশ্বে প্রতিবছরই প্রায় ২৭ লাখ লোক এইচআইভি বা এইডসে আক্রান্ত হচ্ছে। ইউএন এইডস - এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এইচআইভি আক্রান্ত লোকের সংখ্যা বর্তমানে আনুমানিক ১১ হাজার বলে জানানো হয়েছে, যা আমাদের মোট জনসংখ্যার ০.১ শতাংশেরও কম। আপাতদৃষ্টে এর প্রাদুর্ভাব কম হলেও এইডসের ঝুঁকিতে আছে এমন জনগোষ্ঠীর হার শতকরা ০.৭। আর তাই এ বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। আমাদের প্রথমেই জানা দরকার এইডস কি ? AIDS হলো এক প্রকার ভাইরাস দ্বারা গঠিত রোগ। যে রোগ HIV নামক ভাইরাসের কারণে হয়ে থাকে। অন্যদিকে Acquired Immune Deficiency Syndrome এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে AIDS| এইচআইভি একটি ভাইরাস যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তাছাড়া এই ভাইরাসটি রক্তের সাদা কোষ ( সিডি - ৪ বা টি সেল) নষ্ট করে দেয়, যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে। এইচআইভিতে আক্রান্ত হওয়ার চূড়ান্ত পরিণতি হচ্ছে এইডস রোগে আক্রান্ত হওয়া। তবে এইচআইভি এবং এইডস কিন্ত একই বিষয় নয়। এইচআইভি একটি ভাইরাস এবং এইডস একটি অসুস্থতা, যা এইচআইভির কারণে হয়। বর্তমানে এইডস একটি মারাত্মক রোগ হিসেবে বিশ্বব্যাপি আতঙ্কের সৃষ্টি করেছে। এইডস সর্ব প্রথম ১৯৮১ সালে আমেরিকায় আবিস্কৃত হয়। ১৯৮৫ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রক্ত পরিসঞ্চালনের আগে রক্তে এইচআইভি ভাইরাস জীবাণুমুক্ত কি না স্ক্রিনিং করে নিশ্চিত হওয়ার পরই কেবল রক্ত সরবরাহ করার পরামর্শ দেয়। এইডস রোগের বাহক হল অতিক্ষুদ্র এক বিশেষ ধরনের ভাইরাস, এই ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন সেলকে আক্রমন করে ধংস করে ফেলে। ফলে মানবদেহ রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এই এইডস ভাইরাসকেই Human Immune Virus বা এইচআইভি (HIV) বলা হয়। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় হল এইডস। এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনিবার্য ছিলো একসময়, তখন তাই এই রোগকে ঘাতক রোগ বলা হতো ।
Bissoy MCQ

Related Questions

সর্বপ্রথম AIDS ধরা পড়ে কত সালে? 
বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে?
মেলামিনযুক্ত গুড়ো দুধ যে দেশে প্রথম ধরা পড়ে-