'মহাকীর্তি' এর ব্যাসবাক্য কোনটি?
ক
মহান যে কীর্তি
খ
মহতী যে কীর্তি
গ
মহৎ যে কীর্তি
ঘ
মহা যে কীর্তি
সঠিক উত্তর: মহতী যে কীর্তি
ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যঃ সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে যে বাক্য পাওয়া যায়. তাকে 'ব্যাসবাক্য' বলে । যেমন - আনাড়ি = নেই নাড়ি জ্ঞান যার (ব্যাসবাক্য). বাবা - মা = বাবা ও মা (ব্যাসবাক্য). বিলাতফেরত = বিলাত থেকে ফেরত (ব্যাসবাক্য). মৌমাছি = মৌ সংগ্রহকারি মাছি (ব্যাসবাক্য).