’হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?

’হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম? সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ

’হুতোম প্যাঁচা’ ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের। কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্‌শা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা - সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বহু বিধবা দুখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রিয় পাত্র ছিলেন তিনি।
Bissoy MCQ

Related Questions

'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা?
”হুতোম প্যাঁচার নক্সা” কোন জাতীয় রচনা?
'হুতোম প্যাঁচার নকশা'র রচয়িতা -
’হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটির রচয়িতা কে?
' ভানুসিংহ' কার ছদ্মনাম?
'বনফুল' কার ছদ্মনাম?
পরশুরাম কার ছদ্মনাম?
' বনফুল' কার ছদ্মনাম?
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
'দোপেয়াজা' কার ছদ্মনাম?