’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর কর্ম কারকে শূন্য
’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কর্ম কারকে শূন্য বিভক্তির উদাহরণ। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না। কর্ম কারকে শূন্য বিভক্তি: অর্থ অনর্থ ঘটায়। আমার ভাত খাওয়া হলো না। সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025