কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?

শেষের কবিতা
সোনার তরী
বীরাঙ্গনা
বলাকা

সঠিক উত্তর: বীরাঙ্গনা

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় বীরাঙ্গনা। বীরাঙ্গনা কাব্য – মাইকেল মধুসূদন দত্ত এর লেখা একটি বাংলা কবিতার বই। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। মধুসূদন দত্ত তাঁর সাহিত্য জীবনে বিশেষ করে ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্য কর্ম এবং তাঁর জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়ে ছিলেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Bissoy MCQ

Related Questions

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প নয়?
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
কোন বইটি রবীন্দ্রনাথ রচিত নয়?
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ?
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত?

Next steps