দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলো স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা ও ঐ সংখ্যার বিয়োগফল হয় ১৮। সংখ্যাটি কত?
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলো স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা ও ঐ সংখ্যার বিয়োগফল হয় ১৮। সংখ্যাটি কত? সঠিক উত্তর ২৪
[***প্রশ্নে ভুল আছে। সংখ্যাটির অংকদ্বয়ের যোগফল (৬ ধরে নেয়া হয়েছে) দেয়া থাকলে নিম্নোক্ত উপায়ে সমাধান করা যাবে। নতুবা প্রশ্নের অপশনগুলোর মধ্যে ৪৬ ও ২৪ উভয়ই সঠিক উত্তর হয়] ধরি, সংখ্যাটির একক ও দশক স্থানীয় অংকদ্বয় যথাক্রমে Y ও X. তাহলে, সংখ্যাটি = ১০X + Y অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি দাঁড়ায় = ১০Y + X প্রশ্নমতে, (১০Y + X) - (১০X + Y) = ১৮ বা, ১০Y + X - ১০X - Y = ১৮ বা, ৯(Y - X) = ১৮ বা, Y - X = ২ বা, Y = X + ২ আবার, X + Y = ৬ বা, X + X + ২ = ৬ বা, ২X = ৬ - ২ = ৪ বা, X = ২ তাহলে, Y = X + ২ = ২ + ২ = ৪ সুতরাং, সংখ্যাটি ২৪।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025