শব্দ ও ধাতুর মূলকে বলে-

কারক
সমাস
প্রকৃতি
প্রত্যয়

সঠিক উত্তর: প্রকৃতি

যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে । প্রকৃতি দুই প্রকার । যেমন : নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু । নাম প্রকৃতি : হাতল, ফুলেল , মুখর - এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই - হাত + ল = হাতল (বাঁট) , ফুল + এল = ফুলেল (ফুলজাত) ওমুখ + র = মুখর (বাচাল)। হাত, ফুল ও মুখ ইত্যাদি শব্দকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি । ক্রিয়া প্রকৃতি বা ধাতু : আবার চলন্ত , জমা ও লিখিত - শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই - চল্ + অন্ত = চলন্ত (চলমান) , জম্ + আ = জমা (সঞ্চিত) ওলিখ্ + ইত = লিখিত (যা লেখা হয়েছে) । এখানে চল্ , জম্ ও লিখ্ তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ । এদের বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু ।
Bissoy MCQ

Related Questions

শব্দ ও ধাতুর মূলকে বলে--
শব্দ ও ধাতুর মূলকে কী বলে?
শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
শব্দ ও ধাতুর মূলকে বলে?
তড়িৎ বিশ্লেষন মাধ্যমে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে কি বলে?
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেয়াকে কী বলে?
ক্রিয়ার মূলকে বলে

Next steps