”সিডর” শব্দের অর্থ-
ক
ঘূর্ণিঝড়
খ
চোখ
গ
জলোচ্ছ্বাস
ঘ
সাহসী
সঠিক উত্তর: চোখ
সাগর থেকে সৃষ্ট হ্যারিকেন তীব্রতাসম্পন্ন ঘূর্ণিঝড় সিডর (Sidr) সিংহলি শব্দ, যার অর্থ চোখ। ১৫ নভেম্বর ২০০৭ খুলনা, বরিশালসহ দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। এর তান্ডবে হাজার হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। মারা যায় লক্ষাধিক গবাদি পশু। ধ্বংস হয় কয়েক হাজার কোটি টাকার বনজসম্পদ।