স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে? সঠিক উত্তর সুজনীয়াসু
পত্র লেখার শুরুতে পত্রের বামদিকে প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী সম্বোধন বা সম্ভাষণ লিথতে হয় ।পত্রদাতার সঙ্গে প্রাপকের সম্পর্ক অনূসারে এবং পত্র - প্রাপকের মান,মর্যাদা, এবং সামাজিক প্রতিষ্ঠা অনুযায়ী সম্বোধনসূচক শব্দ নির্বাচন করতে হয়।ধর্ম–সম্প্রদায় অনুসারে এই সম্বোধন বা সম্ভাষণসূচক শব্দের পার্থ্যক্য হতে পারে । যেমন : ব্যক্তিগত পত্রের সম্ভাষণ রীতি : শ্রদ্ধাভাজন(পুরুষ): শ্রদ্ধাস্পদেষু,পরম শ্রদ্ধাভাজন,মাননীয়,মান্যবরেষু,মান্যবর,শ্রদ্ধাভাজনেষু ইত্যাদি। শ্রদ্ধাভাজন (মহিলা): মাননীয়া,মাননীয়াসু,শ্রদ্ধেয়া,শ্রদ্ধাস্পদাসু ইত্যাদি । সম্ভ্রান্ত ব্যক্তি : সুধী,মান্যবর,সৌম্য ইত্যাদি । সমবয়স্ক প্রিয়জন /বন্ধু (মহিলা) : সুচরিতাসু , সুজনীয়াসু, প্রীতিভাজনীয়াসু ,প্রীতিনিলয়াসু ,সুহৃদয়াসু ইত্যাদি । বয়:কনিষ্ঠ (ছেলে): কল্যাণীয়া,কল্যাণীয়াসু, স্নেহাস্পদেষু ,স্নেহভাজনেষু স্নেহের প্রিয়, প্রীতিভাজনেষু ,প্রীতিনিলয়েষু বয়:কনিষ্ঠ (মেয়ে) : কল্যাণীয়া ,কল্যাণীয়াসু স্নেহের,স্নেহভাজনীয়া,স্নেহভজনীয়াসু ইত্যাদি ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025