বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬ - ১৯৩৯ খ্রি) ১৮৯৬ সালে 'বঙ্গভাষা ও সাহিত্য' নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিহাসমূলক এ গ্রন্থটি রচনা করেন। আর এটিই বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। অন্যদিকে ড. সুকুমার সেন , ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং অসিতকুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক উল্লেখ্যযোগ্য গ্রন্থগুলো হলো যথাক্রমে 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (১৯৪০) , 'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৫৯) এবং 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ' (১ম খন্ড) (১৯৫৯)।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025