রাজু একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজু যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজু বইটি কত দামে কিনেছে?
রাজু একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজু যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজু বইটি কত দামে কিনেছে? সঠিক উত্তর ২০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) = ৯০ টাকা ২০% কমে বইটির ক্রয়মূল্য (১০০ - ২০) টাকা = ৮০ টাকা ৪০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৪০) টাকা = ১৪০ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা " ৮০ " " " ১৪০*৮০/১০০ " = ১১২ টাকা বিক্রয়মূল্য (১১২ - ৯০) টাকা বা ২২ টাকা ২২ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা ৪৪ " " " " " ১০০*৪৪/২২ " = ২০০ টাকা
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025