হ্যারি পটার কি?
ক
এক জাতীয় ধাতব পাত্র
খ
সাম্প্রতিকালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
গ
এক জাতীয় গুচ্ছবোমা
ঘ
এক ধরনের খেলনা
সঠিক উত্তর: সাম্প্রতিকালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। এই সিরিজের উপন্যাসগুলির মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে এবং এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে, যে তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সাথে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। গল্পের বেশিরভাগ ঘটনা ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে।