যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিম্নের কোন দেশ উপহার দেয়?
ক
বেলজিয়াম
খ
যুক্তরাজ্য
গ
ইতালি
ঘ
ফ্রান্স
সঠিক উত্তর: ফ্রান্স
স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল নিওক্লাসিকাল ভাস্কর্য যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল। এটা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক অগাস্তে বারথোল্ডি ।