অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
ক
প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ
সংখ্যাবাচক বহুব্রীহি
গ
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
ঘ
ব্যাধিকরণ বহুব্রীহি
সঠিক উত্তর: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
অন্তরীপ সমস্তপদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। এই ধরনের বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয়। যেমন: দু দিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।